সর্বশেষ

4/recent/ticker-posts

Header Ads Widget

ফেনীতে অরিজিন স্মাইলের উদ্যোগে এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল


পবিত্র মাহে রমজানের শিক্ষা ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ফেনীর ধলিয়া দারুল হেদায়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় অর্ধশতাধিক এতিম শিক্ষার্থীর সাথে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন অরিজিন স্মাইল আর্তমানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটির সদস্যরা রমজানের এক বিকেল কাটান এই কোমলমতি শিশুদের সাথে,যার মূল লক্ষ্য ছিল তাদের মুখে হাসি ফোটানো।


অনুষ্ঠানে পরিচালনায় ছিলেন অরিজিন স্মাইলের ফেনী জেলা টিমের সদস্যরা। এ সময় এক আবেগঘন পরিবেশে শিশুদের সাথে ইফতার ভাগ করে নেন তারা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়,অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে আনন্দের মুহূর্ত ভাগ করে নিতেই এই বিশেষ আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরিজিন স্মাইলের পরিচালক (আইন উপদেষ্টা) ইফতেখার আহমেদ চৌধুরী, মাদ্রাসার অন্যতম পরিচালক তারেক হুজুর, সংগঠনের সাবেক ফেনী জেলা সভাপতি জাওয়াতা আফনান ইবনুন, হাবিবুল হক, প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি ইসতিয়াক আহমেদ চৌধুরী, নুরুল আরেফিন ফয়সাল, মুশফিক পিয়ম, ফারহান ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।

অরিজিন স্মাইলের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি তার বক্তব্যে বলেন,"আমাদের সংগঠনের মূল দর্শনই হলো সেবার বন্ধনে অন্যের মুখে হাসি ফোটানো। আজ এতিম ভাইদের সাথে ইফতার করতে পেরে আমরা আপ্লুত। এই শিশুদের চোখের আনন্দই আমাদের কাজের সার্থকতা। যারা আমাদের এই মহৎ কাজে বিভিন্নভাবে সহায়তা করেছেন,তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।"

ইফতারের পূর্বে আয়োজিত বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং বিশেষ করে ফিলিস্তিনের নির্যাতিত ভাই-বোনদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। শেষে শিশুদের সাথে একাত্ম হয়ে ইফতার সম্পন্ন করেন অরিজিন স্মাইলের সদস্যরা।

Post a Comment

0 Comments